weather ৩৩.৯৫ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান

প্রকাশ :

৯ বছর পর এমির মঞ্চে নিকোল কিডম্যান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দীর্ঘ নয় বছরের বিরতি শেষে এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে এসেছেন হলিউড তারকা নিকোল কিডম্যান। অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় কমেডি সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর নির্বাহী প্রযোজক হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ বিভাগে’ মনোনীত হয়ে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি।

দীর্ঘ দিন পর এমির মঞ্চে তার উপস্থিতি ফ্যাশনপ্রেমীদের মাঝে আলাদা উদ্দীপনা তৈরি করে।

রেড কার্পেটে এই অভিজ্ঞ তারকার সাজপোশাক ছিল এককথায় দেখার মতো। সিল্ক ক্রেপ, সিল্ক অরগ্যাঞ্জা ও রাফিয়ার সমন্বয়ে নিখুঁতভাবে তৈরি ৪৬টি সাদার সূক্ষ্ম শেডের ফুল দিয়ে অলঙ্কৃত একটি বিশেষভাবে তৈরি সাদা বাস্টিয়ার ড্রেসে সেজেছিলেন তিনি। ফুলের কোমলতার সঙ্গে পোশাকটির সুগঠিত গঠন এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছিল, যা উপস্থিত সবার নজর কাড়ে।

পোশাকের পাশাপাশি কিডম্যানের গহনার নির্বাচনও ছিল বেশ মার্জিত। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড ও হীরার সিগনেচার কানের দুল, একটি কালো ল্যাকারের প্রিন্ট আংটি এবং হীরার রুবান আংটিতে নিজের লুককে সম্পূর্ণ করেছিলেন এই তারকা। তার পরিপাটি খোঁপা করা চুল গহনাগুলোর দ্যুতিকে আরও স্পষ্ট করে তোলে।

তবে নিখুঁত এই পোশাক ও গহনার সঙ্গে তার ব্যবহৃত কালো সাটিনের পাম্প জুতো জোড়া কিছুটা হলেও বেমানান লেগেছে বলে মনে করছেন ফ্যাশন বোদ্ধারা।

তাদের মতে, কালো জুতোর পরিবর্তে একটি হালকা রুপালি স্যান্ডেল এই ধ্রুপদী সাজকে আরো বেশি পূর্ণতা দিতে পারত। তা সত্ত্বেও নয় বছর পর এমির আঙিনায় নিকোল কিডম্যানের এই উপস্থিতি ছিল সন্ধ্যার অন্যতম বড় আকর্ষণ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার