weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

প্রকাশ :

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার এক মহাসড়কে একাধিক যানবাহনের মধ্যে ঘটা এক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। 

পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার ক্রিস্টোফার স্পাইস সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে এন১ মহাসড়কে দুটি টয়োটা মিনিবাস ও একটি সুজুকি এসইউভির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সর্ব দক্ষিণের প্রদেশ ওয়েস্টান কেপের এই ঘটনা গত দুই দিনে দেশটির ঘটা বড় দুটি সড়ক দুর্ঘটনার অন্যতম। রোববার ভোরে উম্পুমাল্যাঙ্গা প্রদেশের এরমেলোর কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন। বারবার প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকার একটি বড় ধরনের সমস্যা। 

দেশটির রোড ট্রাফিক ব্যবস্থাপনা কর্পোরেশন (আরটিএসি) জানিয়েছে, সোমবারের দুর্ঘটনার পর কেপ টাউনের ৩৮০ কিলোমিটার পূর্বের এন১ মহাসড়কটি বন্ধ হয়ে যায়। 

পুলিশ কর্মকর্তা স্পাইস জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ১৮ জনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে চারজনের আঘাত গুরুতর।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্র্রায় ১১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার