weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৪৫% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭

প্রকাশ :

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় (বার) বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

এ হত্যাকাণ্ডের পর অপরাধীদের ধরতে রোববার (২৭ সেপ্টেম্বর) বড় তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

পুলিশ সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ দল একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটিতে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বাইরে বসে থাকা মদ্যপানরত লোকদের ওপর গুলি ছোড়ে এবং পরে ভেতরে ঢুকে হামলা অব্যাহত রাখে। ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়।

জরুরি চিকিৎসাসেবা প্রদানকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, এই হামলায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তির সন্ধান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই হামলা বা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।

ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার