weather ৩৩.৫৮ o সে. আদ্রতা ৪৪% , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

প্রকাশ :

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
নেফতচির বিপক্ষে জয়ের পর আল নাসরের সমর্থকদের চমকে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা এমন একটি কাজ করেছেন, যা সবার নজর কেড়েছে। হুথিদের আক্রমণে যখন সৌদি আরব বিপর্যস্ত, তখন দেশটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।
 
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডে আল নাসর ৩-১ গোলে জিতেছে। ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচ শুরুর আগেই এই লড়াই নিয়ে খানিকটা জটিলতা তৈরি হয়েছিল। রিয়াদে ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স একটি নিরাপত্তা সতর্কতা দেয়। তাই খেলা শুরু হতে দেরি হয়। রিয়াদের একাধিক জায়গা সম্প্রতি ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

খেলা যখন বন্ধ ছিল, ক্যামেরায় তখন রোনালদোকে দেখা যায়। তিনি আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছিলেন। সৌদি আরবে খেলতে আসার পর থেকে এই দেশের প্রতি তার যে কৃতজ্ঞতা, দৃশ্যটি তাই বোঝায়। ম্যাচ শেষে তিনি আরেকভাবে নিজের এই অবস্থান তুলে ধরেন।

উদযাপনের মাঝখানে রোনালদো সমর্থকদের কাছে একটি স্কার্ফ চান। সেই স্কার্ফে ছিল সৌদি পতাকা। তিনি সেটি কাঁধে জড়িয়ে নেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির মধ্যে এই কাজ তার উদযাপনকে আলাদা মাত্রা দিয়েছে। 

সৌদি প্রো লিগে আগামী ১৬ অক্টোবর পরবর্তী ম্যাচে আল নাসর আল আহলির মুখোমুখি হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা সৌদি আরবে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত সৌদি আরবে হামলার কারণে ৯ হাজার ২৬৯ বাংলাদেশি যাত্রী ক্ষতিগ্রস্ত এ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১ শতাংশ হতে পারে এ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১১ শতাংশ হতে পারে কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু